Posts

আন্দোলনে গুরুতর আহত একজনকে বিদেশে পাঠানো হবে: স্বাস্থ্য উপদেষ্টা

Image
  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। এ সময় চিকিৎসাধীন একজনের অবস্থা বেশি খারাপ হওয়ায় বিদেশে নেয়ার পরিকল্পনার কথা জানান তিনি।শনিবার (৫ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি। তিনি বলেন, হাসপাতলে বিভিন্ন জায়গা থেকে ৬৭ জন চিকিৎসা নিয়েছেন তারা অনেকে চলে গেছেন। বর্তমানে ১৪ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। চিকিৎসকরা জানিয়েছেন এখানে তাকে আর চিকিৎসা দেয়া সম্ভব নয়। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। এজন্য রাশিয়া অস্ট্রেলিয়া জাপান কয়েকটি দেশের সাথে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, বিদেশে চিকিৎসার ব্যয়বহুল বিষয়। এ বিষয়ে তাদের সাথে কথা হয়েছে। তারা এই চিকিৎসার টাকা নিবে না বলে জানিয়েছেন। তবে তাকে কোন দেশে পাঠানো হবে সেটি এখনও সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্য উপদেষ্টা জানান, কয়েকদিন আগে চীনের একটি চিকিৎসক দল বাংলাদেশে এসেছিল। তাদের কয়েকজনের ব্যাপারে অবজারভেশন ছিল তারা আবার সেটি চিনে গিয়ে জ...

শিক্ষার্থীদের সময়মতো বিয়ে দিলে আন্দোলনের সফলতা আসবে: আসিফ আকবর

Image
  বাংলা গানের অন্যতম জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ৯০ দশকে আসিফের সুরে মেতেছেন লক্ষ লক্ষ তরুণ তরুণী। গানের অ্যালবাম থেকে শুরু করে সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবে সবখানেই সফলতার ছাপ ফেলেছেন। এছাড়া সমসাময়িক নানা ইস্যুতে এই গায়ক থেকেছেন সরব। এবার সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা নিয়ে নিজের মতামত তুলে ধরলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া হয় একটি স্ট্যটাস। সেখানে তিনি লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আসল সফলতা আসবে ছাত্র ছাত্রীদের সময়মতো বিয়ে করার মাধ্যমেই। আমি ২৪/২৫ বছর বয়সে বিয়ের পক্ষে। এতে সংসার শুরু করা যায় দ্রুত। তারাও বাবা মা হতে পারে, আমরাও দাদা/নানা হতে পারি সুন্দর সময়ে। আসিফ লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আসল সফলতা আসবে ছাত্র ছাত্রীদের সময়মত বিয়ে দেয়ার মাধ্যমেই। আমি ২৪/২৫ বছর বয়সে বিয়ের পক্ষে। এতে সংসার শুরু করা যায় দ্রুত। তারাও বাবা মা হতে পারে, আমরাও দাদা/নানা হতে পারি সুন্দর সময়ে। কবে স্টাডি শেষ হবে, তারপর প্রতিষ্ঠা পাবে, তারপর টাকা জমিয়ে বিয়ে করতে হবে! এরমধ্যে চলে যাবে যৌবনের সুন্দর সময়। স্বর্ণের ভর...

সুগার ড্যাডি থাকলেও প্লাস্টিক সার্জারি সম্ভব হয় না: তমা মির্জা

Image
  তমা   মির্জা    ঢাকাই   সিনেমার   জনপ্রিয়   অভিনেত্রীদের   একজন।   নির্মাতা   রায়হান   রাফীর   সঙ্গে   তমার   প্রেমের   গুঞ্জন   বহুদিনের।   যদিও   তার   দাবি ,  রাফীর   সঙ্গে   প্রেম   নেই তার।   তারা কেবল   বন্ধু। খাঁচার   ভেতর   অচিন   পাখিওয়েব   ফিল্ম   দিয়ে ২০২২ সালে   রাফীর   পরিচালনায়   প্রথম   অভিনয়   করেন   তমা।   তাদের   সম্পর্ক   নিয়ে   গুঞ্জন ওঠে সেখান   থেকেই   ।   দুজনকে   একসঙ্গে   দেখা   গেছে বিভিন্ন   অনুষ্ঠানে   ।   দেশের   বাইরে   দুজনে   একসঙ্গে   সময়   কাটিয়েছেন — এমনটাও   শোনা   গিয়েছিল।   নিজেদের   জীবনের   স্পেশাল   দিনগুলোতেও তারা   একে   অন্যের   পাশে   উপস্থিত   থেকেছেন। ঘনিষ্ঠজনেরা জানতেন খুব   শিগগিরিই   রাফী - তমা   বিয়ের...

ফটো-ভিডিওতে নতুন অভিজ্ঞতা নিয়ে এলো ভিভো ভি৪০ ফাইভজি

Image
  স্মার্টফোনে পোর্ট্রেট ও সিনেম্যাটিক ভিডিও-ফটোগ্রাফির নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ভিভো ভি৪০ ফাইভজি। আজ সোমবার থেকে শুরু হয়েছে ভিভো ভি৪০ ফাইভজি এর প্রি-অর্ডার। যা চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।    ভিভো-জাইস এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের যৌথ প্রচেষ্টায় প্রথমবারের মতো ভি সিরিজে ক্যামেরায় ব্যবহৃত হয়েছে জাইসের লেন্স। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস ১৭৮ বছর ধরে অপটিকস প্রযুক্তি নিয়ে কাজ করছে।  ভি৪০ ফাইভজি প্রি-অর্ডার করলে গিফট হিসেবে থাকছে রিরো ডব্লিউ১ প্রো স্মার্ট ওয়াচ (দাম ৪ হাজার ৭৯৯ টাকা), এক্সক্লুসিভ গিফট প্যাক ও পোস্টার কার্ড। স্মার্টফোনটির দাম পড়বে ৬২ হাজার ৯৯৯ টাকা। ভিভো ভি৪০ ফাইভজির বিশেষত্ব হলো এর জাইস সিনেম্যাটিক পোর্ট্রেইট ভিডিও ফিচার। ভিডিওতে নান্দনিক সিনেমা কোয়ালিটি আনতে এতে রয়েছে জাইস ফোকাস ট্রানজিশন এবং জাইস সিনেম্যাটিক ভিডিও বোকেহ। এই দুইটি ফিচারের সাহায্যে সাবজেক্টের দিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ফোকাস ধরে রেখে সিনেমাটিক আবহ তৈরি করতে পারবে স্মার্টফোনটি।  জাইস সিনেমাটিক স্টাইল বোকেহ, জাইস সিনে-ফ্লেয়ার পোর্ট্রেট, জাইস বায়োটার স্টাইল বোক...

চিকিৎসকের মতে বিকেলে ঘুমালে আমাদের শরীরে যা ঘটে

Image
শরীরের সুস্থতার জন্য ঘুম দরকার। প্রতিদিনের ক্লান্তি শেষ করে শরীরকে বিশ্রাম দেয়ার জন্য ছয় থেকে আট ঘণ্টা ঘুমের পরামর্শ দেন চিকিৎসকরা। ঠিক মনে না ঘুমেলে বিভিন্ন রোগে ভুগতে পারেন। তবে অনেকেই আছেন যাদের দুপুরের খাবারের পর বিকেলে ঘুমিয়ে নেন। অনেকেই বিকেলে ঘুমানোর অভ্যাসকে ক্ষতিকর মনে করেন। তবে কেউ ভাবেন বিকেলে ঘুম তাদের আরও চাঙ্গা করে, এমনকি কাজে মনোযোগ বাড়ায়। বাস্তবে বিকেলে ঘুমের প্রভাব কেমন সে বিষয় উঠে এসেছে  হেলথ শটের  এক প্রতিবেদনে। দিল্লির হাসপাতালের পালমোনোলজি অ্যান্ড স্লিপ মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ডা. নবনীত বিকেলে ঘুমের বিষয়ে বিস্তারিত বলেছেন।  ঘুমালে শরীরে কেমন প্রভাব ফেলে সে প্রসঙ্গে ডা. নবনীত বলেন, সুস্থ থাকতে রাতে ঠিকভাবে ঘুমাতে হবে। ঘুমের সময় মস্তিষ্ক নিজের দরকারি সব তথ্য ঠিকমতো গুছিয়ে নেয়। অপরদিকে সব অপ্রয়োজনীয় তথ্য ‘রিসাইকেল বিনে’ সরিয়ে রাখে। শরীর এই সময় নিজেকে সারিয়ে তোলার কাজে ব্যস্ত থাকে। এমনকি এই সময়ে দেহে বেশিরভাগ গঠনমূলক কাজ হয়। ঘুমের মাধ্যমেই কেটে যায় ক্লান্তি। পরবর্তী চ্যালেঞ্জের জন্য তৈরি হয় শরীর।তাই সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে পর্যাপ্ত সময় ঘুমাত...

ব্লুটুথের মাধ্যমে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করবেন যেভাবে

Image
আধুনিক এই সময়ে প্রায় কমবেশি সবাই স্মার্টফোন ব্যবহার করেন। এই ফোনে বিশেষ পরিষেবাগুলোর মধ্যে অন্যতম একটি ব্লুটুথ প্রযুক্তি। যার মাধ্যমে এক স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে সহজেই ছবি-ভিডিও কিংবা ফাইল আদান-প্রদান করা যায়। আবার হেডফোন যুক্ত করে গান ও রেডিও-ও শোনা যায়। এছাড়াও ব্লুটুথের অন্য কিছু ব্যবহার রয়েছে, যা স্বাভাবিকভাবেই অবাক করবে আপনাকে। সাধারণত এক ফোন থেকে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করতে ওয়াই-ফাই রাউটারের প্রয়োজন হয়। কিন্তু আপনি জানেন কী, ব্লুটুথের মাধ্যমেও ইন্টারনেট শেয়ার করা যায়? হ্যাঁ, যায়। ব্যবহারকারী চাইলেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোনে ব্লুটুথ কাজে লাগিয়ে ওয়াই-ফাই হাব তৈরি করে অন্য স্মার্টফোনে ইন্টারনেট শেয়ার করতে পারেন। তথ্য-প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট  মেক ইউজ অবের  প্রতিবেদন অনুযায়ী ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করতে ব্যবহারকারীকে প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেখান থেকে কানেকশন নির্বাচন করে পরবর্তী পাতার মোবাইল হটস্পট অ্যান্ড টেথারিং অপশনে ক্লিক করতে হবে। এবার ব্লুটুথ টেথারিং অপশনের পাশের টগল চালু করে অন্য স্মার্টফোনে ইন্টারনেট শেয়ার করতে হ...

‘দেশের কোনো পিতা হয় না’ বলে কটাক্ষের মুখে কঙ্গনা রানাওয়াত

Image
  বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বছরের প্রায় সময়ই সিনেমা থেকে ব্যক্তিগত কারণ নিয়েই আলোচনা-সমালোচনায় থাকতে দেখা যায় তাকে। অধিকাংশ সময় অবশ্য সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকারও হয়ে থাকেন এ সংসদ সদস্য। এবার নতুন করে কী বললেন সংসদ সদস্য ও বলি অভিনেত্রী, যা নিয়ে এত চর্চা। গত ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন একটি স্টোরি দেয়ার পরই শুরু হয় নতুন উত্তেজনা। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, ‘দেশের কোনো পিতা হয় না, লাল (সন্তান) হয়। ধন্য এই ভারতমাতার সন্তানরা।’ লাল বাহাদুর শাস্ত্রীর ১২০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাও নিবেদন করেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা। তবে এখানেই শেষ নয়। অন্য একটি পোস্টে দেশে গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দিয়েছেন। আর এ কারণেই কংগ্রেস পার্টির পক্ষ থেকে একাধিক আক্রমণাত্মক পোস্ট আসতে থাকে অভিনেত্রীর দিকে। ভারতীয়  সংবাদমাধ্যমের   প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনার এ ধরনের পোস্ট নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিজেপি সংসদ সদস্য মহ...

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তুলনা করে ভাইরাল সিমরিন লুবাবা

Image
    বহুল আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প ক’দিনের মধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। তবে এই অল্প সময়েই আবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকারও হয়েছেন। বিভিন্ন সময় নানা ব্যাপারে কথা বলে মূলত আলোচনায় থাকতে দেখা গেছে এ শিশুশিল্পীকে। এবার সিমরিন লুবাবা নিজেকে তুলনা করলেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে। আর নিজেকে পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে তুলনা করার সেই ভিডিও ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করতেই তা এখন ভাইরাল। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফেসবুকে মাত্র ২০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন সিমরিন লুবাবা। ভিডিওতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও লুবাবার কয়েকটি ভিডিও রয়েছে। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলেই কি তাই?’

সন্তান হওয়ার পর প্রথমবার দেখা যাবে দীপিকাকে

Image
  বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। গত ৮ সেপ্টেম্বর তাদের ঘরে এসেছে প্রথম সন্তান। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। সন্তান হওয়ার পর রণবীরকে দেখা গেলেও আড়ালেই আছেন দীপিকা। অবশেষে জানা গেল শিগগির দেখা পাওয়া যাবে এই অভিনেত্রীর।  ডিএনএর  প্রতিবেদন থেকে জানা যায়, মুক্তি পেতে যাচ্ছে দীপিকার আসন্ন সিনেমা ‘সিংঘম এগেইন’-এর ট্রেলার রোহিত শেট্টি পরিচালিত সিনেমাটির ট্রেলার আসছে আগামী ৭ অক্টোবর। জানা গেছে, রোহিত ট্রেলার মুক্তি উপলক্ষে এক রাজকীয় আয়োজন করতে চলেছেন। বলা হচ্ছে, এ বছরের সবচেয়ে বড় ট্রেলার মুক্তির অনুষ্ঠান এটাই হতে চলেছে।

লক্ষ্মীপুরে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

Image
                                                                                  লক্ষ্মীপুর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে পুরোদমে। এ বছর জেলার পাঁচটি উপজেলায় মোট ৭৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী দুর্গাকে আগমনের আহ্বানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। পূজা ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। জেলা শহরসহ উপজেলার বিভিন্ন মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখা যায় পূজা উদযাপন কমিটির সদস্যরা ও প্রতিমা শিল্পীরা বিভিন্ন কাজে ব্যস্ত। কেউ প্রতিমায় তুলির শেষ আঁচড় দিচ্ছেন, কেউ করছেন মণ্ডপের সাজসজ্জা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাদামাটি, খড়, কাঠ, বাঁশ, সুতলি দিয়ে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছ...

দেখা মিলল শামীম ওসমানের

Image
  ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনা-সমালোচনা। এরই মধ্যে দেখা মিলল সাবেক এ সংসদ সদস্যের। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন তিনি। এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে দেশের একটি গণমাধ্যম। আকাশ হক গণমাধ্যমটিকে জানান, রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরুপ তিনি ছবিও তুলে রেখেছেন বলেও জানান।

সরকারকে সময় দেওয়ার বিষয়ে যা বললেন ফখরুল

Image
  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ততদিন এ সরকারকে সময় দেবো যতদিন যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। বিরাজনীতিকরণ নয়, দেশে উদার গণতন্ত্র দেখতে চান বলে হুঁশিয়ার করেন ফখরুল। শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত শিক্ষক সমাবেশে এ হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। এমন একসময় তিনি এই হুঁশিয়ারি দিলেন যার কয়েক ঘণ্টা পর দলটি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। তিনি বলেন, আবারও ওয়ান ইলেভেনের মতো মাইনাস টু ফর্মুলা দেখতে চায় না বিএনপি। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। মৌলবাদ বা বিরাজনীতিকরণের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না দাবি করেন দলটির শীর্ষ এই নেতা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে সাময়িক বিজয় এসেছে। এ বিজয় ধরে রাখতে না পারলে সবই ব্যর্থ হবে। প্রয়োজনে রাজপথে আবারও আন্দোলন করা হবে। বিগত সরকারের সমালোচনা করতে গিয়ে ফখরুল বলেন, নানা চক্রান্তের বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে।