‘দেশের কোনো পিতা হয় না’ বলে কটাক্ষের মুখে কঙ্গনা রানাওয়াত

 


বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বছরের প্রায় সময়ই সিনেমা থেকে ব্যক্তিগত কারণ নিয়েই আলোচনা-সমালোচনায় থাকতে দেখা যায় তাকে। অধিকাংশ সময় অবশ্য সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকারও হয়ে থাকেন এ সংসদ সদস্য।


এবার নতুন করে কী বললেন সংসদ সদস্য ও বলি অভিনেত্রী, যা নিয়ে এত চর্চা। গত ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন একটি স্টোরি দেয়ার পরই শুরু হয় নতুন উত্তেজনা। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, ‘দেশের কোনো পিতা হয় না, লাল (সন্তান) হয়। ধন্য এই ভারতমাতার সন্তানরা।’

লাল বাহাদুর শাস্ত্রীর ১২০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাও নিবেদন করেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা। তবে এখানেই শেষ নয়। অন্য একটি পোস্টে দেশে গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দিয়েছেন। আর এ কারণেই কংগ্রেস পার্টির পক্ষ থেকে একাধিক আক্রমণাত্মক পোস্ট আসতে থাকে অভিনেত্রীর দিকে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনার এ ধরনের পোস্ট নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিজেপি সংসদ সদস্য মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাকে অশ্লীলভাবে কটাক্ষ করেছেন। গডসে উপাসকরা বাপু এবং শাস্ত্রীজির মধ্যে পার্থক্য করেন। নরেন্দ্র মোদি কি তার দলের নতুন এই গডসে ভক্তকে ক্ষমতা করবেন? জাতির পিতা আছেন, পুত্র আছেন, শহিদ আছেন। সবারই সম্মান প্রাপ্য।

Comments

Popular posts from this blog

জুলাই-আগস্টের শহীদ পরিবারের জন্য অনুদান কত হবে জানা যাবে আগামীকাল

আমার শরীরের অংশ দেখা গেছে সেটা বড় বিষয়ই না,আমি নাকি ওভার রিয়্যাক্ট করছি’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ,, সতর্ক বার্তা দিলেন বিস্তারিত কমেন্টে