ফটো-ভিডিওতে নতুন অভিজ্ঞতা নিয়ে এলো ভিভো ভি৪০ ফাইভজি

 

স্মার্টফোনে পোর্ট্রেট ও সিনেম্যাটিক ভিডিও-ফটোগ্রাফির নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ভিভো ভি৪০ ফাইভজি। আজ সোমবার থেকে শুরু হয়েছে ভিভো ভি৪০ ফাইভজি এর প্রি-অর্ডার। যা চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।   

ভিভো-জাইস এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের যৌথ প্রচেষ্টায় প্রথমবারের মতো ভি সিরিজে ক্যামেরায় ব্যবহৃত হয়েছে জাইসের লেন্স। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস ১৭৮ বছর ধরে অপটিকস প্রযুক্তি নিয়ে কাজ করছে। 

ভি৪০ ফাইভজি প্রি-অর্ডার করলে গিফট হিসেবে থাকছে রিরো ডব্লিউ১ প্রো স্মার্ট ওয়াচ (দাম ৪ হাজার ৭৯৯ টাকা), এক্সক্লুসিভ গিফট প্যাক ও পোস্টার কার্ড। স্মার্টফোনটির দাম পড়বে ৬২ হাজার ৯৯৯ টাকা।

ভিভো ভি৪০ ফাইভজির বিশেষত্ব হলো এর জাইস সিনেম্যাটিক পোর্ট্রেইট ভিডিও ফিচার। ভিডিওতে নান্দনিক সিনেমা কোয়ালিটি আনতে এতে রয়েছে জাইস ফোকাস ট্রানজিশন এবং জাইস সিনেম্যাটিক ভিডিও বোকেহ। এই দুইটি ফিচারের সাহায্যে সাবজেক্টের দিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ফোকাস ধরে রেখে সিনেমাটিক আবহ তৈরি করতে পারবে স্মার্টফোনটি। 

জাইস সিনেমাটিক স্টাইল বোকেহ, জাইস সিনে-ফ্লেয়ার পোর্ট্রেট, জাইস বায়োটার স্টাইল বোকেহ, জাইস প্ল্যানার স্টাইল বোকেহ, জাইস ডিস্টাগন স্টাইল বোকেহ, জাইস সোনার স্টাইল বোকেহ ও জাইস বি-স্প্রিড স্টাইল বোকেহ- এই সাতটি বোকেহ ইফেক্টে সিনেম্যাটিক ভিডিও ধারণের সুযোগ রয়েছে ভিভো ভি৪০ ফাইভজিতে। সাথে রয়েছে মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার। এতে একটি নির্দিষ্ট ফ্রেমে থেকে ২৪ মি মি, ৩৫ মি মি, ৫০ মি মি- এই তিনটি ফোকাল লেন্থে প্রফেশনাল ক্যামেরার মতই ছবি বা ভিডিও ধারণ করা যাবে। 

Comments

Popular posts from this blog

আন্দোলনে গুরুতর আহত একজনকে বিদেশে পাঠানো হবে: স্বাস্থ্য উপদেষ্টা

সরকারকে সময় দেওয়ার বিষয়ে যা বললেন ফখরুল

দেখা মিলল শামীম ওসমানের