পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তুলনা করে ভাইরাল সিমরিন লুবাবা

 





 বহুল আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প ক’দিনের মধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। তবে এই অল্প সময়েই আবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকারও হয়েছেন। বিভিন্ন সময় নানা ব্যাপারে কথা বলে মূলত আলোচনায় থাকতে দেখা গেছে এ শিশুশিল্পীকে।

এবার সিমরিন লুবাবা নিজেকে তুলনা করলেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে। আর নিজেকে পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে তুলনা করার সেই ভিডিও ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করতেই তা এখন ভাইরাল।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফেসবুকে মাত্র ২০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন সিমরিন লুবাবা। ভিডিওতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও লুবাবার কয়েকটি ভিডিও রয়েছে। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলেই কি তাই?’

Comments

Popular posts from this blog

আন্দোলনে গুরুতর আহত একজনকে বিদেশে পাঠানো হবে: স্বাস্থ্য উপদেষ্টা

সরকারকে সময় দেওয়ার বিষয়ে যা বললেন ফখরুল

দেখা মিলল শামীম ওসমানের