Posts

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তুলনা করে ভাইরাল সিমরিন লুবাবা

Image
    বহুল আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প ক’দিনের মধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। তবে এই অল্প সময়েই আবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকারও হয়েছেন। বিভিন্ন সময় নানা ব্যাপারে কথা বলে মূলত আলোচনায় থাকতে দেখা গেছে এ শিশুশিল্পীকে। এবার সিমরিন লুবাবা নিজেকে তুলনা করলেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে। আর নিজেকে পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে তুলনা করার সেই ভিডিও ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করতেই তা এখন ভাইরাল। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফেসবুকে মাত্র ২০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন সিমরিন লুবাবা। ভিডিওতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও লুবাবার কয়েকটি ভিডিও রয়েছে। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলেই কি তাই?’

সন্তান হওয়ার পর প্রথমবার দেখা যাবে দীপিকাকে

Image
  বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। গত ৮ সেপ্টেম্বর তাদের ঘরে এসেছে প্রথম সন্তান। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। সন্তান হওয়ার পর রণবীরকে দেখা গেলেও আড়ালেই আছেন দীপিকা। অবশেষে জানা গেল শিগগির দেখা পাওয়া যাবে এই অভিনেত্রীর।  ডিএনএর  প্রতিবেদন থেকে জানা যায়, মুক্তি পেতে যাচ্ছে দীপিকার আসন্ন সিনেমা ‘সিংঘম এগেইন’-এর ট্রেলার রোহিত শেট্টি পরিচালিত সিনেমাটির ট্রেলার আসছে আগামী ৭ অক্টোবর। জানা গেছে, রোহিত ট্রেলার মুক্তি উপলক্ষে এক রাজকীয় আয়োজন করতে চলেছেন। বলা হচ্ছে, এ বছরের সবচেয়ে বড় ট্রেলার মুক্তির অনুষ্ঠান এটাই হতে চলেছে।

লক্ষ্মীপুরে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

Image
                                                                                  লক্ষ্মীপুর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে পুরোদমে। এ বছর জেলার পাঁচটি উপজেলায় মোট ৭৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী দুর্গাকে আগমনের আহ্বানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। পূজা ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। জেলা শহরসহ উপজেলার বিভিন্ন মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখা যায় পূজা উদযাপন কমিটির সদস্যরা ও প্রতিমা শিল্পীরা বিভিন্ন কাজে ব্যস্ত। কেউ প্রতিমায় তুলির শেষ আঁচড় দিচ্ছেন, কেউ করছেন মণ্ডপের সাজসজ্জা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাদামাটি, খড়, কাঠ, বাঁশ, সুতলি দিয়ে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছ...

দেখা মিলল শামীম ওসমানের

Image
  ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনা-সমালোচনা। এরই মধ্যে দেখা মিলল সাবেক এ সংসদ সদস্যের। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন তিনি। এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে দেশের একটি গণমাধ্যম। আকাশ হক গণমাধ্যমটিকে জানান, রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরুপ তিনি ছবিও তুলে রেখেছেন বলেও জানান।

সরকারকে সময় দেওয়ার বিষয়ে যা বললেন ফখরুল

Image
  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ততদিন এ সরকারকে সময় দেবো যতদিন যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। বিরাজনীতিকরণ নয়, দেশে উদার গণতন্ত্র দেখতে চান বলে হুঁশিয়ার করেন ফখরুল। শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত শিক্ষক সমাবেশে এ হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। এমন একসময় তিনি এই হুঁশিয়ারি দিলেন যার কয়েক ঘণ্টা পর দলটি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। তিনি বলেন, আবারও ওয়ান ইলেভেনের মতো মাইনাস টু ফর্মুলা দেখতে চায় না বিএনপি। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। মৌলবাদ বা বিরাজনীতিকরণের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না দাবি করেন দলটির শীর্ষ এই নেতা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে সাময়িক বিজয় এসেছে। এ বিজয় ধরে রাখতে না পারলে সবই ব্যর্থ হবে। প্রয়োজনে রাজপথে আবারও আন্দোলন করা হবে। বিগত সরকারের সমালোচনা করতে গিয়ে ফখরুল বলেন, নানা চক্রান্তের বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে।

‘মধ্যরাতে এক নায়ক আমার বেডরুমে ঢুকতে চেয়েছিলেন’

Image
  অভিনয়ে এখন খুব একটা সরব নন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ক্যারিয়ারে বেশ কিছু সিনেমা উপহার দিয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। সামনে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন একটি সিনেমা। বর্তমানে তা নিয়েই ব্যস্ত। এসবের মাঝেই হঠাৎ অভিনেত্রী জানালেন, মধ্যরাতে এক নায়ক নাকি মল্লিকার বেডরুমে ঢুকতে চেয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করেন এই অভিনেত্রী। যা মুহূর্তেই ভাইরাল নেটদুনিয়ায়। সেখানে মল্লিকা বলেন, ‘দুবাইয়ে বড় একটি সিনেমার শুটিং করছিলাম। ওই সিনেমায় একাধিক তারকা অভিনয়শিল্পী অভিনয় করেন। মুক্তির পর ‘সুপারহিট’ হয় সিনেমাটি। এতে কমেডি চরিত্রে অভিনয় করেছি। অভিনেত্রী আরও বলেন, এ সিনেমার নায়ক মধ্যরাতে আমার হোটেল রুমের দরজায় নক করে হেনস্তা করতেন। একবার রাত ১২টায় দরজায় টোকা দিয়েছিলেন। মনে হয়েছিল, দরজা ভেঙে ফেলবেন। আমি বলেছিলাম না, এটা হতে পারে না। এরপর ওই নায়ক আর কোনো সিনেমায় কাজ করেননি আমার সঙ্গে। তবে ওই নায়ক কিংবা সিনেমার নাম উল্লেখ করেননি মল্লিকা। তবে ভিডিও দেখে অনেকের দাবি— এটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়েলকাম’। সিনেমাটিতে একঝাঁক তারকা অভিনয় করেছেন। এতে কমেডি চরিত্রে দেখা যায়...

সাহসী দৃশ্যে অভিনয় করে নজর কাড়লেন তানিয়া বৃষ্টি

Image
  ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা সমালোচনা-গুঞ্জন শোনা যায়। এবার সাহসী দৃশ্যে অভিনয় করে সবার নজর কাড়লেন বৃষ্টি। ‘চোখটা আমাকে দাও’ নামে একটি নাটকে পতিতা চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিলেন এই অভিনেত্রী। নাটকটি মুক্তির পর থেকেই নেটিজেনদের প্রশংসার সাগরে ভাসছেন বৃষ্টি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন বৃষ্টি। এমন চরিত্র করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত বৃষ্টি। গণমাধ্যমে অভিনেত্রী বলেন, এটি আমার ভীষণ প্রিয় একটি নাটক। চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি। তিনি আরও বলেন, অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতিও। ধন্যবাদ পুরো ইউনিটকে। এ নাটকের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি। নির্মাতারাও প্রশংসা করছেন। আগামীতে আরও ভালো...