সন্তান হওয়ার পর প্রথমবার দেখা যাবে দীপিকাকে


 বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। গত ৮ সেপ্টেম্বর তাদের ঘরে এসেছে প্রথম সন্তান। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। সন্তান হওয়ার পর রণবীরকে দেখা গেলেও আড়ালেই আছেন দীপিকা। অবশেষে জানা গেল শিগগির দেখা পাওয়া যাবে এই অভিনেত্রীর। 


ডিএনএর প্রতিবেদন থেকে জানা যায়, মুক্তি পেতে যাচ্ছে দীপিকার আসন্ন সিনেমা ‘সিংঘম এগেইন’-এর ট্রেলার রোহিত শেট্টি পরিচালিত সিনেমাটির ট্রেলার আসছে আগামী ৭ অক্টোবর। জানা গেছে, রোহিত ট্রেলার মুক্তি উপলক্ষে এক রাজকীয় আয়োজন করতে চলেছেন। বলা হচ্ছে, এ বছরের সবচেয়ে বড় ট্রেলার মুক্তির অনুষ্ঠান এটাই হতে চলেছে।



Comments

Popular posts from this blog

আন্দোলনে গুরুতর আহত একজনকে বিদেশে পাঠানো হবে: স্বাস্থ্য উপদেষ্টা

সরকারকে সময় দেওয়ার বিষয়ে যা বললেন ফখরুল

দেখা মিলল শামীম ওসমানের