বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। এ সময় চিকিৎসাধীন একজনের অবস্থা বেশি খারাপ হওয়ায় বিদেশে নেয়ার পরিকল্পনার কথা জানান তিনি।শনিবার (৫ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি। তিনি বলেন, হাসপাতলে বিভিন্ন জায়গা থেকে ৬৭ জন চিকিৎসা নিয়েছেন তারা অনেকে চলে গেছেন। বর্তমানে ১৪ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। চিকিৎসকরা জানিয়েছেন এখানে তাকে আর চিকিৎসা দেয়া সম্ভব নয়। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। এজন্য রাশিয়া অস্ট্রেলিয়া জাপান কয়েকটি দেশের সাথে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, বিদেশে চিকিৎসার ব্যয়বহুল বিষয়। এ বিষয়ে তাদের সাথে কথা হয়েছে। তারা এই চিকিৎসার টাকা নিবে না বলে জানিয়েছেন। তবে তাকে কোন দেশে পাঠানো হবে সেটি এখনও সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্য উপদেষ্টা জানান, কয়েকদিন আগে চীনের একটি চিকিৎসক দল বাংলাদেশে এসেছিল। তাদের কয়েকজনের ব্যাপারে অবজারভেশন ছিল তারা আবার সেটি চিনে গিয়ে জ...
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ততদিন এ সরকারকে সময় দেবো যতদিন যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। বিরাজনীতিকরণ নয়, দেশে উদার গণতন্ত্র দেখতে চান বলে হুঁশিয়ার করেন ফখরুল। শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত শিক্ষক সমাবেশে এ হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। এমন একসময় তিনি এই হুঁশিয়ারি দিলেন যার কয়েক ঘণ্টা পর দলটি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। তিনি বলেন, আবারও ওয়ান ইলেভেনের মতো মাইনাস টু ফর্মুলা দেখতে চায় না বিএনপি। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। মৌলবাদ বা বিরাজনীতিকরণের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না দাবি করেন দলটির শীর্ষ এই নেতা। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে সাময়িক বিজয় এসেছে। এ বিজয় ধরে রাখতে না পারলে সবই ব্যর্থ হবে। প্রয়োজনে রাজপথে আবারও আন্দোলন করা হবে। বিগত সরকারের সমালোচনা করতে গিয়ে ফখরুল বলেন, নানা চক্রান্তের বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে।
ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনা-সমালোচনা। এরই মধ্যে দেখা মিলল সাবেক এ সংসদ সদস্যের। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন তিনি। এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে দেশের একটি গণমাধ্যম। আকাশ হক গণমাধ্যমটিকে জানান, রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরুপ তিনি ছবিও তুলে রেখেছেন বলেও জানান।
Comments
Post a Comment