হত্যার অভিযোগে ঢাবির তিন শিক্ষার্থী গ্রেফতার ,,,বিস্তারিত জানতে ক্লিক করুন

 


চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে আটকে রেখে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগে বিশ্ববিদ্যালয়টির তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। বিকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সোপর্দ করে থানায়। 

এর আগে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানউল্লাহ। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়। একই সাথে ৭ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বহিস্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, হল প্রশাসনের অবহেলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে বাকিদেরও সনাক্ত করে পুলিশে সোপর্দ করা হবে।

এর আগে বুধবার রাতে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক যুবককে আটক করে শিক্ষার্থীরা। পরে রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা তাকে মারধর করা হয়। একপর্যায়ে ক্যান্টিনে বসিয়ে তাকে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা। এরপর আবারও তাকে মারধর করা হয়। এ সময় মারধরে অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তোফাজ্জলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


Comments

Popular posts from this blog

জুলাই-আগস্টের শহীদ পরিবারের জন্য অনুদান কত হবে জানা যাবে আগামীকাল

আমার শরীরের অংশ দেখা গেছে সেটা বড় বিষয়ই না,আমি নাকি ওভার রিয়্যাক্ট করছি’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ,, সতর্ক বার্তা দিলেন বিস্তারিত কমেন্টে