প্রথম টেস্টে টাইগারদের ৫১৫ রানের টার্গেট দিলো ভারত


 

চেন্নাই টেস্টের তৃতীয় দিন ভারতকে দ্রুত গুটিয়ে দেওয়ার মিশনে সফল হয়নি বাংলাদেশ। ভারত ৫১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। তাতে প্রথম টেস্টে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৫১৫ রানের। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ১৪ রান। 


দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে তৃতীয় উইকেট পতনের পর বাংলাদেশের সামনে প্রতিরোধ গড়ে খেলেন পান্ত-গিল জুটি। গতকাল থেকে এই জুটিই ভারতের স্কোরবোর্ড সমৃদ্ধ করে। তৃতীয় দিনের প্রথম সেশনে দাপট দেখানো জুটি ভাঙে দ্বিতীয় সেশনে। তাদের প্রতিরোধে প্রথম সেশনে কোনও উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ।তাদের ১৬৭ রানের জুটি ভাঙার পর গিল-রাহুল মিলে ৪ উইকেটে ২৮৭ রান পর্যন্ত গেলে ইনিংস ঘোষণা করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এদিন পান্ত, গিল দুজনেই সেঞ্চুরি পেয়েছেন। পান্ত ১০৯ রানে আউট হলেও গিল অপরাজিত ছিলেন ১১৯ রানে। সঙ্গে ২২ রানে অপরাজিত ছিলেন কেএল রাহুল।  

দ্বিতীয় ইনিংসে বল হাতে তেমন ভূমিকা রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা। ১০৩ রানে সর্বোচ্চ দুই উইকেট মেহেদী হাসান মিরাজের। একটি করে নিয়েছেন তাসকিন ও নাহিদ রানা। 

সংক্ষিপ্ত স্কোর: দ্বিতীয় ইনিংসে ভারত ৬৪ ওভারে ২৮৭/৪ ডি., লিড ৫১৪ (রাহুল ২২*, গিল ১১৯*: রোহিত ৫, জয়সওয়াল ১০, কোহলি ১৭, পান্ত ১০৯)

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭.১ ওভারে ১৪৯/১০ ( মিরাজ ২৭*; সাদমান ২, জাকির ৩, মুমিনুল ০, শান্ত ২০, মুশফিক ৮, লিটন ২২, সাকিব ৩২, হাসান ৯, তাসকিন ১১, নাহিদ ১১)

প্রথম ইনিংসে ভারত ৯১.২ ওভারে ৩৭৬/১০ (সিরাজ ০*; রোহিত ৬, গিল ০, কোহলি ৬, পান্ত ৩৯, জয়সওয়াল ৫৬, রাহুল ১৬, জাদেজা ৮৬, আকাশ ১৭, অশ্বিন ১১৩, বুমরা ৭)

Comments

Popular posts from this blog

জুলাই-আগস্টের শহীদ পরিবারের জন্য অনুদান কত হবে জানা যাবে আগামীকাল

আমার শরীরের অংশ দেখা গেছে সেটা বড় বিষয়ই না,আমি নাকি ওভার রিয়্যাক্ট করছি’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ,, সতর্ক বার্তা দিলেন বিস্তারিত কমেন্টে