দেশবাসীর কাছে দোয়ার আবেদন।

 


আল্লামা খালেদ সাইফুল্লাহ হাফিযাহুল্লাহ আমাদের গৌরব। দেশ ও দশের পরিচয়। বিশেষ করে লক্ষ্মীপুর জেলার মাটি ও মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা। দেশের জাতীয় অমূল্য রত্ন। হুজুর অসুস্থ। ঢাকায় চিকিৎসা রত আছেন। দেশের যেকোনো ক্লান্তি লগ্নে হুজুর মাঠে ময়দানে দাপিয়ে বেড়ান। সেবায় তিনি জাত-বংশ ধর্ম-বর্ণ দেখেন না। হুজুরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। 

হুজুরকে নিয়ে ইতোপূর্বে আর একবার লিখেছিলাম-

ক্ষণজন্মা এক আধ্যাত্মিক রাহবার। মুহাম্মদুল্লাহ হাফিজ্জি হুজুর রহ. এর মানস সন্তান, জামাতা ও খলিফা। মাওলানা আতহার আলী রহ. এর ছায়া পুরুষ। চালচলনে সাধারণ অতি সাধারণ। অনাড়ম্বর জীবনে স্বর্গসুখী মানুষ। সাদেগি জিন্দিগির জীবন্ত নমুনা। উম্মাহর দরদে সদা জাগ্রত তিনি। আপন কর্মে প্রাণবন্ত। পথহারা মানুষের অগ্নি দহনে দগ্ধ যিনি। পরার্থপরায়ন পরোপকারী মানবসেবায় নিবেদিত মহাপ্রাণ। বর্ষীয়ান এই বিদ্বান অনেকাংশে নওজোয়ানদের চেয়েও বেশি তেজোদীপ্ত। জাতীয় ব্যক্তিত্ব হয়ে পড়ে আছেন গ্রাম বাংলার অজোপাড়া গাঁয়ে। 

.

ঢাকার শহরের ইট পাথরের দেয়াল ছেড়ে বেছে নিয়েছেন গ্রামীণ জীবন। মেঠোপথ ধরে জীবন জীবিকায় একজন সাধারণ পথিক। পরমত-সহিষ্ণু। স্রোতের বিপরীতে চলে হলেও আপন গন্তব্যে পৌঁছাতে সদা প্রস্তুত। আবদিয়াতের সামনে সবকিছুকে যিনি তুচ্ছ জ্ঞান করতে বদ্ধপরিকর। ডিসি এসপির বন্দনার ঠিক সে মুহূর্তেও মহামহিয়ান মালিকের হুকমের কিঞ্চিত ছাড় দিতে নারাজ তিনি। রেজায়ে মাওলার পথ মতে সদা সচেষ্ট। নির্ভীক ও সাহসী সচেতন নেতা তিনি। রবের দুয়ারে অঝোর ধারায় কাঁদেন তিনি। শিশুর কান্নাকেও হার মানায় তার বিনয়াবনত রোনাঝারির সামনে। 

.

দুই দুবারের সফল চেয়ারম্যান। বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিচক্ষণ জনপ্রতিনিধি। বঙ্গদেশীয় রাজনীতির উর্বর ভূমিতে হাফিজ্জি ও আতহার আলী রহ. এর সাথে সারা দেশে চষে বেড়িয়েছেন যিনি। রাজনৈতিক হুঙ্কার নিয়ে‌ দিক দিগন্তে ছুটে চলছেন বহুবার। চল্লিশ বছরের বেশি সময় সিয়াসতের ছায়াপথে জীবনের মূল্যবান সময় কাটিয়েছেন। তিনি সদ্য বিলুপ্ত উপজেলা নির্বাচনের সফল চেয়ারম্যান ছিলেন।

#eveyone

Comments

Popular posts from this blog

আন্দোলনে গুরুতর আহত একজনকে বিদেশে পাঠানো হবে: স্বাস্থ্য উপদেষ্টা

সরকারকে সময় দেওয়ার বিষয়ে যা বললেন ফখরুল

দেখা মিলল শামীম ওসমানের