পৃথম মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মন্ত্রী ও আইজিপিকে

 


পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এবং এক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্র হত্যার ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় সাবেক আইনমন্ত্রী এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার দুই মামলায় সাবেক আইজিপিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে নতুন মামলায় তাদের গ্রেফতা দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেফতা দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিন সকাল ৮টার দিকে কারাগারে আটক সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে আনা হয়। পরে পৃথম মামলায় তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

Comments

Popular posts from this blog

জুলাই-আগস্টের শহীদ পরিবারের জন্য অনুদান কত হবে জানা যাবে আগামীকাল

আমার শরীরের অংশ দেখা গেছে সেটা বড় বিষয়ই না,আমি নাকি ওভার রিয়্যাক্ট করছি’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ,, সতর্ক বার্তা দিলেন বিস্তারিত কমেন্টে