Posts

‘মধ্যরাতে এক নায়ক আমার বেডরুমে ঢুকতে চেয়েছিলেন’

Image
  অভিনয়ে এখন খুব একটা সরব নন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ক্যারিয়ারে বেশ কিছু সিনেমা উপহার দিয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। সামনে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন একটি সিনেমা। বর্তমানে তা নিয়েই ব্যস্ত। এসবের মাঝেই হঠাৎ অভিনেত্রী জানালেন, মধ্যরাতে এক নায়ক নাকি মল্লিকার বেডরুমে ঢুকতে চেয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করেন এই অভিনেত্রী। যা মুহূর্তেই ভাইরাল নেটদুনিয়ায়। সেখানে মল্লিকা বলেন, ‘দুবাইয়ে বড় একটি সিনেমার শুটিং করছিলাম। ওই সিনেমায় একাধিক তারকা অভিনয়শিল্পী অভিনয় করেন। মুক্তির পর ‘সুপারহিট’ হয় সিনেমাটি। এতে কমেডি চরিত্রে অভিনয় করেছি। অভিনেত্রী আরও বলেন, এ সিনেমার নায়ক মধ্যরাতে আমার হোটেল রুমের দরজায় নক করে হেনস্তা করতেন। একবার রাত ১২টায় দরজায় টোকা দিয়েছিলেন। মনে হয়েছিল, দরজা ভেঙে ফেলবেন। আমি বলেছিলাম না, এটা হতে পারে না। এরপর ওই নায়ক আর কোনো সিনেমায় কাজ করেননি আমার সঙ্গে। তবে ওই নায়ক কিংবা সিনেমার নাম উল্লেখ করেননি মল্লিকা। তবে ভিডিও দেখে অনেকের দাবি— এটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়েলকাম’। সিনেমাটিতে একঝাঁক তারকা অভিনয় করেছেন। এতে কমেডি চরিত্রে দেখা যায়...

সাহসী দৃশ্যে অভিনয় করে নজর কাড়লেন তানিয়া বৃষ্টি

Image
  ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা সমালোচনা-গুঞ্জন শোনা যায়। এবার সাহসী দৃশ্যে অভিনয় করে সবার নজর কাড়লেন বৃষ্টি। ‘চোখটা আমাকে দাও’ নামে একটি নাটকে পতিতা চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিলেন এই অভিনেত্রী। নাটকটি মুক্তির পর থেকেই নেটিজেনদের প্রশংসার সাগরে ভাসছেন বৃষ্টি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন বৃষ্টি। এমন চরিত্র করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত বৃষ্টি। গণমাধ্যমে অভিনেত্রী বলেন, এটি আমার ভীষণ প্রিয় একটি নাটক। চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি। তিনি আরও বলেন, অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতিও। ধন্যবাদ পুরো ইউনিটকে। এ নাটকের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি। নির্মাতারাও প্রশংসা করছেন। আগামীতে আরও ভালো...

যেসব কারণে বাড়ছে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি

Image
  ব্রেস্ট ক্যানসার (স্তন ক্যানসার) এক ঘাতক ব্যাধি। নারীদের কাছে এ রোগ একটি আতংকের নাম। পুরুষের চেয়ে নারীদের স্তন ক্যানসার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে শতভাগ বেশি। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে রোগী ভালো হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন নারীদের স্তন ক্যানসার মধ্যে শীর্ষস্থান দখল করে আছে। যদিও এর আগে জরায়ুর ক্যানসার শীর্ষস্থানে অবস্থান করছিল। নারীরা তাদের নিজেদের এই গোপন অঙ্গের রোগগুলো সহজে কারও কাছে বলতে চান না। ফলে তারা এ ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। ব্রেস্ট ক্যানসারের কিছু নির্দিষ্ট ঝুঁকির কারণ রয়েছে, যেগুলোর জন্য এই ক্যানসারের সম্ভাবনা বেড়ে যেতে পারে। স্তন ক্যানসার কি, এর লক্ষণ ও করণীয় সম্পর্কে জেনে নেওয়া যাক — স্তন ক্যানসার কি:  বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন বাংলাদেশে ক্যানসার আক্রান্ত মানুষের সংখ্যা প্রতি বছর বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে স্তন ক্যানসারে আক্রান্তের হারও। চিকিৎসকেরা বলছেন, স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়। সেটি রক্তনালীর লসিকা (কোষ-রস) ও অন্...

একেই বলে সু-শিক্ষায় শিক্ষিত! সাকিবের সিদ্ধান্তে ভুল হতে পারে - আমরা কেন ভুল সিদ্ধান্ত নেবো..👈

Image
  ( ডা: মোহাম্মদ ইউনুস ) ডা: ইউনুস- সাকিব আল হাসান বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে! বাংলাদেশের পরিচিতি এনে দিয়েছে! তাঁরা আমাদের দেশের সম্পদ! ব্যক্তি সাকিব আল হাসানকে আমি খুব অপছন্দ করি - তাই বলে ক্রিকেটে তাঁর অবদানকে অস্বীকার করা যায় না! অল্প বয়সে এত খ্যাতি, সে তো রক্তে মাংসে গড়া একজন মানুষ! ভুল করতেই পারে! কিন্তু আমরা আমাদের সম্পদকে কেন সঠিকভাবে ব্যবহার করবো না...?? রাজনীতিতে আসা তাঁর ভুল সিদ্ধান্ত হতেই পারে - তাই বলে এত বড় শাস্তি..?? এতে আসল ক্ষতিটা কার বা কাদের হয়েছে..?? আমরা একটা রত্ন হারাচ্ছি - রত্ন তো একটা পাথরই! তাঁর থেকে আমরা আবেগ কেন চাইবো! রত্নকে আমরা কাজে লাগাবো... ধন্যবাদ -ডা: মোহাম্মদ ইউনুস স্যার

উপদেষ্টা আসিফ নজরুলের দিকে নজর না দেয়ার জন্য সোহানা সাবাকে হুঁশিয়ার করলেন শাওন

Image
  অভিনেত্রী সোহানা সাবা এবং নির্মাতা, প্রযোজক, অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব সম্পর্ক। যা তাদের বাস্তবজীবন কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিতে স্পষ্ট। তবে সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ড সহজেই দৃষ্টি কাড়ে নেটিজেনদের। এবারও ঠিক তাই হলো। তবে এবার সোহানা সাবাকে হুঁশিয়ার করেছেন অভিনেত্রী শাওন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের পুরনো কিছু স্ট্যাটাস নতুন করে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে এখন। উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাসগুলোয় কখনো বিগত সরকারের সমালোচনা, আবার কখনো সমাজের বিভিন্ন ক্ষেত্রের অসংগতি নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে। আর সেসবেরই একটি স্ট্যাটাস নিজের টাইমলাইনে শেয়ার করেছেন অভিনেত্রী সোহানা সাবা।  স্ট্যাটাস শেয়ার করে এ অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে। আমি তার ফ্যানগার্ল।’ আর তার এই পোস্ট নজর এড়ায়নি নেটিজেন কিংবা বন্ধু অভিনেত্রী শাওনের। শাওন তাতে মন্তব্য করে হুঁশিয়ার করেছেন সোহানা সাবাকে। তাকে উদ্দেশ্য করে অভিনেত্রী শাওন লিখেছেন, ‘আ...

এবার শিল্পকলার চাকরি হারালেন অভিনেত্রী জ্যোতি

Image
  আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বদলে যায় সব হিসাব-নিকাশ। তারপর কর্মস্থলে খুব একটা যাওয়া হয়নি তার। মাঝে অবশ্য একদিন গিয়েছিলেন, কিন্তু সেদিন অন্যান্য  সহকর্মীদের তোপের মুখে অফিস থেকে ফিরে আসতে হয় এ অভিনেত্রীকে । এদিকে এরই মধ্যে কর্মস্থল থেকে অব্যাহতিপত্র দেয়া হলো অভিনেত্রী জ্যোতিকে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার নিয়োগ বাতিল করল অন্তর্বর্তী সরকার। সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় বিষয়টি। প্রজ্ঞাপনটিতে অভিনেত্রী জ্যোতি ছাড়াও চুক্তিভিত্তিক আরও চার পরিচালককে অব্যাহতি দেয়া হয়েছে। আর সেই প্রজ্ঞাপনটি নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করেছেন অভিনেত্রী। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এক প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি। বর্তমান অন্তর্বর্তী সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে...

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

Image
  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. আবু সাদিক কায়েম এবং সেক্রেটারি হিসেবে সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এস এম ফরহাদ দায়িত্ব পেয়েছেন। বুধবার (২ অক্টোবর) দুপুরে ছাত্রশিবিরের ঢাবি শাখার ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের হোসাইন আহমাদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের ইমরান হোসাইন, বায়তুল মাল সম্পাদক তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ সেশনের আলাউদ্দিন আবিদ, দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক আরবি বিভাগের ২০১৮-১৯ সেশনের হামিদুর রশিদ জামিল।